কিভাবে ডান হাত হারানোর পরেও দু-বার গোল্ড মেডেলিস্ট হলেন।
কিভাবে ডান হাত হারানোর পরেও দু-বার গোল্ড মেডেলিস্ট হলেন। ক্যারোলি টাকাক্স। এই গল্পটি হচ্ছে ১৯৩৮ সালের ক্যারোলি নামের একটি মানুষের।ক্যারোলি হাঙ্গারি দেশের নাগরিক ছিলেন এবং তিনি তার দেশের শ্রেষ্ঠ পিস্তল শুটার ছিলেন,দেশের সমস্ত জাতীয় চ্যাম্পিয়নশিপ তার জেতা হয়ে গিয়েছিল। সকলেই প্রায় নিশ্চিত ছিলেন যে ১৯৪০ সালের অলিম্পিকে ক্যারোলি গোল্ড মেডেল নিয়ে আসবে আর এর জন্য ক্যারোলি বেশ কয়েকবছর দিয়ে কঠোর পরিশ্রম করছিলো। তার একটাই স্বপ্ন ছিল যে সে তার হাত কে পৃথিবীর শ্রেষ্ঠ শুটিং হাত বানাবে। ১৯৩৮ সালে হাঙ্গেরিতে একটি আর্মিদের ট্রেনিং ক্যাম্প চলছিল।ট্রেনিং ক্যাম্পে ক্যারোলি উপস্থিত ছিল কিন্তু হঠাৎ ট্রেনিংয়ের সময় একটি দুর্ঘটনা ঘটে। তার সেই হাতে যেটাকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শুটিং হাত বানাতে চেয়েছিলেন,সেই হাতে একটি গ্রেনেড বোম ফেটে যায় ও তার সেই হাত কেটে বাদ দিতে হয়। ক্যারোলি টাকাক্স . এরপর প্রায় এক মাস তাকে হাসপাতালে কাটাতে হয়,এরপর ...